ওয়ার্ড সভা: এলাকার কথা বলার জায়গা
আপনার ওয়ার্ডের সব ভোটার ওয়ার্ড সভার সদস্য। কোন রাস্তা আগে হবে, কারা ভাতা পাবেন — এখানেই ঠিক হওয়ার কথা।
আইন কী বলে
- ওয়ার্ডের ভোটার তালিকার সবাই ওয়ার্ড সভার সদস্য (ইউপি আইন ২০০৯, ধারা ৪)।
- বছরে অন্তত ২টি সভা হবে, একটি বার্ষিক সভা। সভার অন্তত ৭ দিন আগে প্রকাশ্য নোটিশ দিতে হবে। কোরাম: ওয়ার্ডের ভোটারের ৫% (ধারা ৫)।
- বার্ষিক সভায় ওয়ার্ড সদস্যকে আগের বছরের কাজ ও খরচের হিসাব দিতে হয় (ধারা ৫)।
- ওয়ার্ড সভা প্রকল্পের অগ্রাধিকার ঠিক করে, এবং সরকারি কর্মসূচির উপকারভোগীর চূড়ান্ত অগ্রাধিকার তালিকা তৈরি করে। অনিয়ম প্রমাণ না হলে ইউনিয়ন পরিষদ এই তালিকা বদলাতে পারে না (ধারা ৬(৭))।
- বাজেটের খাতওয়ারি বরাদ্দ, প্রাক্কলন ও কেনাকাটার খরচ ওয়ার্ডের প্রকাশ্য স্থানে বোর্ডে লিখে রাখার কথা; নিরীক্ষা প্রতিবেদন ওয়ার্ড সভায় উপস্থাপনের কথা (ধারা ৬(২), ৬(৩))।
- ওয়ার্ড সভার আগাম বা পরবর্তী অনুমোদন ছাড়া করা খরচের দায় যিনি খরচ করেছেন তাঁর ব্যক্তিগত (ধারা ৭(৪))।
আপনি যা করতে পারেন
- ওয়ার্ড সদস্যকে জিজ্ঞেস করুন: এ বছরের ওয়ার্ড সভা কবে?
- সভায় গিয়ে জিজ্ঞেস করুন: গত বছরের প্রকল্পগুলোর খরচ কত, কাজ কোথায়?
- সভা না হলে কার্যবিবরণী চেয়ে তথ্য অধিকার আবেদন করুন, অথবা ইউএনওকে লিখিত জানান।